লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
লোহাগাড়ায় শনিবার রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ মো. আলমগীর নামের একজনকে আটক করেছে পুলিশ। এ সময় ইয়াবা পাচারে ব্যবহূত মিনিট্রাক জব্দ করা হয়। রবিবার সকালে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, উপজেলার চুনতি ফরেস্ট রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবাসহ ঐ ব্যক্তিকে আটক এবং পাচারে ব্যবহূত মিনিট্রাকটি জব্দ করা হয়। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে।
