স্পোর্টস রিপোর্টার
ফুটবল অঙ্গনে করোনা আক্রান্ত হয়েছেন অনেকেই। সুস্থও হয়েছেন আক্রান্তরা। সপ্তাহখানেক আগে করোনা টেস্ট করা হলে নারী ফুটবল ক্যাম্পের পাঁচ জন শনাক্ত হয়েছেন। তাদের কারোই উপসর্গ নেই। বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন পাঁচ ফুটবলার আক্রান্ত হওয়ার ঘটনা নতুন নয়, এটি পুরোনো খবর। কৃষ্ণা রাণী সরকার, নীলা, রিতু, মনিকা চাকমা, আনাই মগিনি ক্যাম্পে ঢোকার পরই শনাক্ত হন। তাদেরকে এখন আরেক দফা টেষ্ট করানো হবে। এখন বাফুফে ভবনের ক্যাম্পে আক্রান্তরা রুমের ভেতর হতে বাইরে আসছেন না। তাদের খাবার দুয়ারে রাখা হয়। বাফুফে জানিয়েছে, আক্রান্তরা এখন সুস্থ হওয়ার পথে।
