যে কোনো সময় মারা যেতে পারেন নাভালনি

আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ০০:০৯

রাশিয়ায় বিরোধী নেতা অ্যালেক্সেই নাভালনির চিকিত্সক জানিয়েছেন, তার (নাভালনি) অবস্থা খুব খারাপ। দিনে দিনে তার স্বাস্থ্যের চরম অবনতি হচ্ছে। ৪৪ বছর বয়সী এই নেতা যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারেন। নিজের মুক্তির দাবিতে তৃতীয় সপ্তাহের মতো অনশন পালন করছেন প্রেসিডেন্ট পুতিনের কট্টর সমালোচক নাভালনি। চিকিত্সক ইয়ারোস্লাভ আশিখমিন শনিবার জানান, তার পরিবার থেকে পরীক্ষা-নীরিক্ষার যে ফলাফল তাকে দেওয়া হয়েছে তাতে তার শরীরে পটাশিয়াম প্রচুর কমেছে। এতে তিনি যে কোনো সময় হার্ট অ্যাটাক করতে পারেন। আর ক্রিটিনাইনের লেভেলও অনেক বেড়েছে। ফলে তার কিডনি বিকল হওয়ার সম্ভাবনা রয়েছে। -আলজাজিরা