ভাঙ্গায় করোনায় দুইজনের মৃত্যু

আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ১৫:০৭

ফরিদপুরের ভাঙ্গায় করোনায় আক্রান্ত হয়ে একদিনে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। সোমবার সকালে এদের দুইজনেরই দাফন সম্পন্ন করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাক্তার মহসিন ফকির বিষয়টি নিশ্চিত করেছেন। 

মহসিন ফকির জানান, পৌরসদরের নওপাড়া গ্রামের মৃত আব্দুল মান্নান মিয়ার ছেলে আব্দুর রহমান মিয়ার (৬৫) করোনা পজিটিভ আসলে তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। রবিবার দিবাগত গভীর রাতে সে মারা যান। সোমবার সকালে তাকে ভাঙ্গা ঈদগাহ কবরস্থানে দাফন করা হয়। কর্মজীবনে সে স্বাস্থ্য বিভাগের করণিক পদে চাকরি করে সম্প্রতি অবসরে যান তিনি।

অপরদিকে ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামের মৃত লুৎফর শরীফের ছেলে মুকুল শরীফ (৪০) করোনায় পজিটিভ হলে তাকে ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয়। সেও রবিবার গভীর রাতে মারা যান। তাকে সোমবার সকালে ঘারুয়া ইউনিয়নের চৌকিঘাটা গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। কর্মজীবনে সে ডেভেলপার ব্যবসায়ী ছিলেন।

ইত্তেফাক/এএএম