বল

আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ২০:০০

তানজিম ইবতেহাজ, শিক্ষার্থী নবম শ্রেণি

ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর

৭। প্রশ্ন:m ভরের কোনো বস্তু যদি u বেগে যায় তাহলে তার গতিশক্তি কত?

উত্তর: m ভরের কোন বস্তু u বেগে

 

যায় তাহলে তার গতিশক্তি    mu2

 

৮। প্রশ্ন: প্রবাহ ঘর্ষণ কাকে বলে?

উত্তর: যখন কোনো বস্তু যে কোনো প্রবাহী পদার্থ  যেমন তরল বা বায়বীয় পদার্থের মধ্য দিয়ে যায় তখন সেটি যে ঘর্ষণ বল অনুভব করে তাকে প্রবাহী ঘর্ষণ বলে।

৯। প্রশ্ন: বল-বেয়ারিং কী?

উত্তর:বল-বেয়ারিং হলো ক্ষুদ্র, মসৃণ ধাতব বল যা ব্যবহারের মাধ্যমে বিভিন্ন তলের মধ্যবর্তী ঘর্ষণকে কমানো যায়।

১০। প্রশ্ন: ভরবেগের সংরক্ষণশীলতার সূত্রটি লিখ?

উত্তর:দুটি বস্তুর সংঘর্ষের পূর্বের ভরবেগ ও সংঘর্ষের পরের ভরবেগের সমষ্টি সর্বদা সমান এটাই ভরবেগের সংরক্ষণশীল নীতি।

১১। প্রশ্ন:মৌলিক বল কাকে বলে?

উত্তর: যে সকল বল মূল বা স্বাধীন অর্থাত্ যে সকল বল অন্য কোনো বল থেকে উত্পন্ন হয় না বা অন্য কোনো বলের রূপ নয় বরং অন্যান্য বল একই সকল বলের কোনো না কোনো রূপের প্রকাশ করে তাদেরকে মৌলিক বল বলে।

১২। প্রশ্ন:লুব্রিকেন্ট কী?

উত্তর:লুব্রিকেন্ট একটি পিচ্ছিলকারী পদার্থ যা ব্যবহারের ফলে দুটি তলের মধ্যে ঘর্ষণের পরিমাণ অনেকাংশে কমে যায়।