ষষ্ঠ শ্রেণির পড়াশোনা:Syllable (শব্দাংশ)

আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ২০:০১

ইংরেজি

মো. মোকছেদ আলী, সিনিয়র শিক্ষক

ভবানীপুর ছেফাতিয়া কামিল মাদরাসা

হাতিবান্ধা

Syllable ( শব্দাংশ ) : একটি Word এর যতটুকু অংশ একবারে উচ্চারণ করা যায়, ততটুকু অংশকে এক একটি Syllable বা শব্দাংশ বলে ।

যেমন :Farmer = Far +mer . Mother = Mo + ther . River = Ri + ver . Doctor = Doc + tor .

Syllable এর প্রকারভেদ : Syllable চার প্রকার ।

1. Mono-syllable.

2. Di-syllable.

3. Tri-syllable.

4. Poly-syllable.

1.Mono-syllable: যে Word এ একটি মাত্র Syllable থাকে তাকে Mono-syllable বলে যেমন :Cat, Rat, Bat, Cup, Pot, Mat, Pen, Dog, Top ইত্যাদি ।

২. Di-syllable: যে Word এ দুইটি syllable থাকে তাকে Di-syllable বলে ।

যেমন :Mother = Mo + ther, Baby = Ba + by, Doctor = Doc + tor, Brother = Bro + ther ,

3. Tri-syllable: যে Word এ তিনটি syllable থাকে তাকে Tri-syllable বলে ।

যেমন :Saturday = Sa + tur + day, Yesterday = Yes + ter + day, Beautiful = Beau + ti + ful

Umbrella = Um + bre + lla Company = Com + pa + ny

 

4. Polysyllable: যে Word এ তিনটির বেশী syllable থাকে তাকে Poly-syllable বলে ।

যেমন : Examination = Exa + mi + na + tion , Reciprocal = Re + cip + ro + cal , Comparative = Com + pa + ra + tive, University = U + ni + ver + sity, Satisfaction = Sa + tis + fac + tion