ফ্রি হোম ডেলিভারি দিচ্ছে মটোরোলা মোবাইল

আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ২১:১১

এই লকডাউনে মটোরোলা মোবাইল কোনও ডেলিভারি চার্জ ছাড়াই ঘরে পৌঁছে দিচ্ছে। ফলে লকডাউন কবে শেষ হবে, অফলাইন শপ কবে খুলবে, মার্কেট কবে চালু হবে এই আশায় বসে থাকতে হবে না। প্রতিষ্ঠানটির অনলাইন শপ থেকে মটোরোলা ডিভাইস পছন্দ করে অর্ডার করলেই ঘরে বসেই পাবেন আপনার কাক্ষ্মিত গ্যাজেটটি। সারাদেশে ৪৮ ঘণ্টায় ফ্রি হোম ডেলিভারি দিচ্ছে প্রতিষ্ঠানটি। ঘরে বসেই এখন অরিজিনাল মটোরোলা ডিভাইস কেনা যাবে অনলাইন প্ল্যাটফর্ম সেলেক্সট্রা থেকে। সারাদেশে ৪৮ ঘণ্টায় ফ্রি হোম ডেলিভারি সার্ভিস পাওয়ার জন্য যোগাযোগ করা যাবে। এছাড়াও মটোরোলা ডিভাইস অর্ডার করা যাবে ttps://www.salextra.com.bd/motorola-smartphones এই লিংকে গিয়ে। ক্যাশ অন ডেলিভারি বা অন্যান্য পেমেন্ট মাধ্যমে দাম পরিশোধের ব্যবস্থা রয়েছে। রয়েছে বিভিন্ন অফারও।