রাস্তা উন্নয়নের আবেদন

আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ২২:০৫

পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলাধীন গজালিয়া ইউনিয়নের দক্ষিণ হরিদেবপুর গ্রামের উন্নয়ন বিহীন রাস্তা। গ্রামবাসীর যাতায়াতের একমাত্র মাধ্যম। আজ পর্যন্ত উন্নয়নের ছোঁয়া পায়নি রাস্তাটি। আমার বুদ্ধি হওয়ার পর থেকে দেখে আসছি রাস্তার একই রূপ। বর্ষাকালে দুর্ভোগের শেষ থাকে না এলাকাবাসী। রাস্তায় পানি জমে যায় একটু বৃষ্টি হলেই। উপর মহল থেকে রাস্তাটি উন্নয়নের আশ্বাস দেওয়া হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি এখনো পর্যন্ত। আমরা চাই অতি দ্রুত এই রাস্তার উন্নয়ন হোক এবং গ্রামবাসীর দুর্ভোগ ঘুচুক। এ বিষয়ে যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মু.বদরুল ইসলাম জামি

গলাচিপা, পটুয়াখালী