সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট দলের পারফরম্যান্স তেমন একটা ভালো যাচ্ছে না। নিউজিল্যান্ড সফরের প্রাপ্তির খাতা ছিল একেবারে শূন্য। এ নিয়ে হতাশায় ভুগছে ক্রিকেটাঙ্গন। গত মাসে বিসিবির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ক্রিকেট তারকা সাকিব ও মাশরাফি। কর্মকর্তাদের অবহেলা, খামখেয়ালিত্বের কঠোর সমালোচনা করেন তাঁরা। বিসিবির অপেশাদার এমন বহু কার্যক্রমের দলিল মিডিয়ার কাছে রয়েছে। আলোচনা-সমালোচনা থাকা সত্ত্বেও পেশাদার রূপে বিসিবিকে দেখা যাচ্ছে না। এমন অবস্থা আরো কিছুদিন থাকলে মুখ থুবড়ে পড়বে বাংলাদেশ ক্রিকেট। সাকিব-তামিমরা অবসরে যাওয়ার আগে যদি নতুন প্রভিভাগুলোকে কাজে লাগানো না যায় তাহলে অচিরেই ক্রিকেট বিশ্বের র্যাংকিং টেবিলে তলানিতে পড়ে যাবে বাংলাদেশ। যেহেতু ক্রিকেট বিশ্বমঞ্চে বাংলাদেশের সম্মান ও আবেগের বিষয়, তাই এটি গুরুত্বের সঙ্গে নিতে হবে। বিসিবির সভাপতি ও কর্মকর্তাদের প্রতি আহ্বান রইল আরো পেশাদার হওয়ার।
আ. রহমান দেওয়ান
রামগঞ্জ, লক্ষ্মীপুর
