বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও মাস্ক বিতরণ

আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ২২:২৩

কৃষক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

বিশেষ প্রতিনিধি

বাংলাদেশ কৃষক লীগের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল সোমবার নানা আয়োজনে উদ্যাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষ্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে শ্রদ্ধা নিবেদন ও মোনাজাত করা হয়েছে। সকাল ১০টায় বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত ধানমন্ডির ৩২ নম্বরে এ কর্মসূচি পালন করা হয়।

এ সময় কৃষক লীগের সভাপতি সমীর চন্দ্র চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি নেতৃত্বে কেন্দ্রীয় কমিটির অন্য জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীতে সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পতাকা উত্তোলন করে কৃষক লীগ। অন্যদিকে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী পালনে ধানমন্ডির ৩২ নম্বর স্থানে মাস্ক, হান্ডস্যানিটাইজার এবং অন্যান্য করোনা সুরক্ষাসামগ্রী বিতরণ করেছে কৃষক লীগ। সকাল সাড়ে ১০টায় কেন্দ্রীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে এ মাস্ক বিতরণ করা হয়। এ সময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সমীর চন্দ্র চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতি উপস্থিত থেকে মাস্ক বিতরণ করেন। সব কর্মসূচিতে কৃষক লীগের কেন্দ্রীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।