ইত্তেফাক রিপোর্ট
স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করে এবং মনোবল ধরে রেখে সারাদেশের শিক্ষার্থীদের করোনা ভাইরাস মোকাবিলার আহ্বান জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মো. মশিউর রহমান।
গতকাল জাতীয় বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর মো. নোমান উর রশীদের বিদায়ে ভার্চুয়ালি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য এসব কথা বলেন।
