স্পোর্টস রিপোর্টার
নতুন করে লকডাউন ঘোষণা করায় এএফসি কাপে আবাহনীর ম্যাচ আয়োজন নিয়ে আরো সমস্যা তৈরি হয়ে গেল। এএফসি কাপে আবাহনীর ম্যাচটি হওয়ার ২১ এপ্রিল হওয়ার কথা থাকলেও সেটি হচ্ছে না আগেই জানানো হয়। এখন ২৮ এপ্রিল পর্যন্ত লকডাউন দেওয়ায় আবাহনীর ম্যাচ নিয়ে আরো অনিশ্চয়তা তৈরি হয়েছে। এই বিধিনিষেধের কারণে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের ওপর নিষেধাজ্ঞা বেড়ে গিয়েছে। বাফুফে জানিয়েছে, তারা আবারও এএফসির সঙ্গে কথা বলবে। দেশের পরিস্থিতি জানাবে এএফসিকে।
