স্পোর্টস রিপোর্টার
ইউরোপীয়ান ফুটবলে যখন ঝড় চলছে নতুন টুর্নামেন্ট আয়োজনের জন্য ১২ ক্লাব সুপারলিগ খেলা আয়োজনের ঘোষণা দিয়েছে তখন এই ঝড়ের মধ্যেই চাকরি হারিয়েছেন। সঙ্গে কোচিং স্টাফও চাকরি হারিয়েছে। টটেনহ্যাম হটস্পারের কোচ জোসে মরিনহো। পর্তুগিজ এই কোচের সঙ্গে ক্লাবের চুক্তি ছিল ২০২৩ সাল পর্যন্ত। ২০১৯ সালের নভেম্বরে টটেনহ্যামের সঙ্গে চুক্তি হয়েছিল, ১৭ মাস কাজও করলেন তিনি। টটেনহ্যামকে লিগ কাপের ফাইনালে তুলেছেন মরিনহো। আগামী ২৫ এপ্রিল ম্যানচেস্টার সিটির বিপক্ষে ফাইনাল।
