মহেশপুরে হামলার ঘটনায় সাত জন গ্রেফতার

আপডেট : ১৯ এপ্রিল ২০২১, ২২:৩৪

মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতা

মহেশপুরে হামলা ও কুপিয়ে জখম করার ঘটনায় সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে নিজ নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

থানা সূত্রে প্রকাশ, গত ১৪ এপ্রিল মানিকদিহি গ্রামের জামাল হোসেনের পরিবারের ওপর হমালা চালানো হয়। ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে নারীসহ ছয় জনকে জখম করা হয়। বর্তমানে তারা মহেশপুর হাসপাতালে ভর্তি আছে। এই ঘটনায় জামাল হোসেন ১১ জনকে আসামি করে মহেশপুর থানায় অভিযোগ দায়ের করেছেন।

মহেশপুর থানার ওসি সাইফুল ইসলাম জানান, আসামিদের জেলহাজতে পাঠানো হয়েছে।