বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও আন্তর্জাতিক বিশ্লেষক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক চেয়ারম্যান ও সাবেক অধ্যাপক ড. তারেক শামসুর রেহমানকে পিরোজপুর শহরে সমাহিত করা হয়েছে। গতকাল সোমবার সকালে জানাজা শেষে পৌর গোরস্থানে পিতা-মাতার কবরে তাকে দাফন করা হয়। পিরোজপুর শহরের উকিলপাড়ার মরহুম অ্যাডভোকেট আতাউর রহমান খানের বড় ছেলে ড. রেহমান গত ১৬ এপ্রিল ঢাকার উত্তরায় নিজ ফ্ল্যাটে মৃত্যুবরণ করেন। তিনি আমেরিকা প্রবাসী স্ত্রী ও এক কন্যা রেখে গেছেন।
