রাজশাহীসহ সারা দেশ খরতাপে পুড়ছে। ভ্যাপসা গরমে অতিষ্ঠ মানুষ। এ সময় তালের পাখার কদর বেশ বেড়ে গেছে। গ্রাম থেকে শহরে তালের পাখা নিয়ে আসেন এই হাতপাখাওয়ালা। এদিকে লকডাউন থাকায় তেমন একটা বিক্রি হচ্ছে না। কম দামে বিক্রি করে বাড়ি ফিরে যাবেন এই পাখাওয়ালা। তাই ৩০-৩৫ টাকা দরের পাখা বিক্রি করছেন ১০-১৫ টাকায়। ছবিটি গতকাল রাজশাহী নগরীর শালবাগান বাজার এলাকা থেকে তোলা —আজাহার উদ্দিন
