আফগানিস্তান থেকে সৈন্য প্রত্যাহারের সিদ্ধান্ত বহাল রাখায় খুশি ট্রাম্প

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ০০:৩১

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত বহাল রাখায় খুশি। তিনি এই সিদ্ধান্তকে চমত্কার বলেও উল্লেখ করেন। তবে ট্রাম্প সময়সীমা বৃদ্ধির জন্য প্রেসিডেন্ট বাইডেনের সমালোচনা করেন। তিনি ১১ সেপ্টেম্বরের আগেই আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহারের আহ্বান জানান। তিনি বলেন, এই তারিখটি খুবই দু:খের দিন। তাই এ দিনে সেনা প্রত্যাহার না করে আগেই করে নেওয়া ভাল। ট্রাম্প ক্ষমতায় থাকতে পহেলা মের মধ্যে সেনা প্রত্যহারের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু প্রেসিডেন্ট বাইডেন সেই সময় বাড়িয়ে নাইন ইলেভেন হামলার ২০তম বার্ষিকীর দিন সেনা প্রত্যাহারের দিন ধার্য্য করেন। -সিএনএন