তানজিম ইবতেহাজ, শিক্ষার্থী নবম শ্রেণি
ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ, রংপুর
১৩। প্রশ্ন: সবল নিউক্লীয় বল কাকে বলে?
উত্তরঃ পরমাণুর নিউক্লিয়াসের ভিতরে প্রোটন ও নিউট্রনের নিজেদের মধ্যে যে শক্তিশালী বল কাজ করে তাকে সবল নিউক্লীয় বল বলে।
১৪। প্রশ্ন: সাম্যবল কাকে বলে?
উত্তরঃ কোন বস্তুর উপর একাধিক বল ক্রিয়া করলে যদি বলের লব্ধি মান শূন্য হয় তাহলে তাকে সাম্যবল বলে।
১৫। প্রশ্ন: নিউটনের গতির প্রথম সূত্র থেকে কোন কোন বিষয় সম্পর্কে ধারণা পাওয়া যায়?
উত্তরঃ নিউটনের গতি প্রথম সূত্র হতে বল ও জড়তা সম্পর্কে ধারণা পাওয়া যায়।
১৬। প্রশ্ন: গাড়ী ব্রেক চাপলে যাত্রীর সামনের দিকে ঝুকে পড়া কোন ধরণের জড়তার উদাহরণ?
উত্তরঃ গাড়ী ব্রেক চাপলে যাত্রীর সামনের দিকে ঝুকে পড়া গতি জড়তার উদাহরণ।
১৭। প্রশ্ন: বস্তুর জড়তা কিসের উপর নির্ভর করে?
উত্তরঃ বস্তুর জড়তা নির্ভর করে তার ভরের উপর।
১৮। প্রশ্ন: প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল কয়টি?
উত্তরঃ প্রকৃতিতে বিদ্যমান মৌলিক বল চারটি।
১৯। প্রশ্ন: গ্যালাক্সির ভিতর নক্ষত্র ঘুরপাক খায় কোন গতির জন্য?
উত্তরঃ গ্যালাক্সির ভিতর নক্ষত্র ঘুরপাক খায় মহাকর্ষ বলের জন্য।
