আপনার রাশিফল

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ২১:১০

মুহম্মদ আনিসুল হক

২১ এপ্রিল ২০২১ খ্রিষ্টাব্দ, বুধবার

আজ ৮ বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ এবং ৮ রমজান ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪৪ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৩। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: বৃহস্পতি ও শুক্র। আপনার শুভ সংখ্যা: ৩ ও ৬। শুভ বার: বৃহস্পতি ও শুক্র। শুভ রত্ন: হীরা ও পোখরাজ। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

পড়াশোনার প্রতি আগ্রহবোধ করতে পারেন। কোনো প্রত্যাশা পূরণ হতে পারে। মন ভালো থাকবে। বন্ধুদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে। কোনো স্থাবর সম্পত্তি ক্রয় করতে পারেন।     

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

আত্মীয়দের সঙ্গে ব্যক্তিগত যোগাযোগে সুফল পাবেন। কাজকর্মে উত্সাহবোধ করতে পারেন। প্রাপ্ত তথ্যের ওপর নির্ভর করতে পারেন। প্রতিবেশীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকতে পারে।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

আর্থিক দিক ভালো যাবে। প্রাপ্তিযাগ আছে। অধীনস্থদের কাজে লাগাতে পারবেন। মূল্যবোধ সমুন্নত থাকতে পারে। পুরনো কোনো আত্মীয়ের সঙ্গে দেখা হতে পারে।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হতে পারে। ব্যক্তিত্ব দিয়ে অন্যকে প্রভাবিত করতে পারবেন। কোনো বিশেষ পোশাক ভালো লাগতে পারে। রোমান্স ও বিনোদন শুভ।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

দিনটি মিশ্র সম্ভাবনাময়। আর্থিক দিক ব্যয়বহুল হতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। কোনো গুরুত্বপূর্ণ কাজ শেষ করতে পারবেন। দূর দেশে ভ্রমণযোগ আছে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

আর্থিক দিক ভালো যাবে। আয়-উপার্জন বাড়তে পারে। কোনো আশা পূরণ হতে পারে। পেশাগত ব্যাপারে যোগাযোগ চালিয়ে যান। শ্রমিক-নেতাদের জন্য সময় অনুকূল থাকতে পারে।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

কর্মপরিবেশ অনুকূল থাকবে। কর্মস্থলে সহকর্মীদের সহযোগিতা পেতে পারেন। বেকারদের কারো কারো কর্মপ্রাপ্তির সম্ভাবনা আছে। সামাজিক অবস্থান সুদৃঢ় হতে পারে। পিতার শরীর-স্বাস্থ্য ভালো থাকবে।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

সামাজিক অগ্রগতি অব্যাহত থাকবে। উচ্চশিক্ষার্থীদের জন্য দিনটি শুভ। জ্ঞানস্পৃহা বৃদ্ধি পাবে। কোনো আশা পূরণ হতে পারে। সম্ভাব্যক্ষেত্রে বিদেশযাত্রা হতে পারে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

ব্যবসায়িক দিক খুব একটা ভালো যাবে না। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। সামাজিক সংকট এড়িয়ে চলুন। রিপুকে সংযত রাখুন। অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

দাম্পত্য সম্পর্ক ভালো থাকবে। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। ব্যবসায়িক দিক ভালো যাবে। বিক্রি-বাণিজ্যে লাভযোগ আছে। আজ কোনো চুক্তি সম্পাদন হতে পারে।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

ব্যক্তিগত দায়দায়িত্ব বাড়তে পারে। কর্মস্থলে ঝামেলা এড়িয়ে চলুন। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। অসুস্থবোধ করতে পারেন। প্রয়োজনবোধে চিকিত্সকের পরামর্শ নিন।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

বিদ্যার্থীদের জন্য দিনটি শুভ। পড়াশোনায় মন বসাতে পারবেন। কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে পারেন। সৃজনশীল কজে অংশ নিয়ে সাফল্য পেতে পারেন।