লুজারে শতভাগ বিমা কোম্পানি

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ২১:১২

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে গতকাল মঙ্গলবার ৯৮টির বা ২৭ দশমিক ৬৮ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। গতকাল ডিএসইতে শেয়ার দর কমায় শীর্ষে দশে নাম লিখিয়েছে বিমা খাতের কোম্পানি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। ডিএসইতে টপটেন লুজার তালিকায় সবগুলো কোম্পানিই বিমা খাতের। অর্থাত্ লুজারের শতভাগ কোম্পানিই বিমা খাতের দখলে চলে গেছে। ডিএসইতে টপটেন লুজারের শীর্ষে উঠে আসে প্রভাতী ইনসিওরেন্স। গত সোমবার প্রভাতী ইনসিওরেন্সের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৩৯ দশমিক ৩০ টাকা। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৩০ দশমিক ৪০ টাকায়। অর্থাত্ গতকাল কোম্পানিটির শেয়ার দর ৮ দশমিক ৯০ টাকা বা ৬ দশমিক ৩৮ শতাংশ কমেছে। ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে কন্টিনেন্টাল ইনসিওরেন্সের ৫ দশমিক ৮০ শতাংশ, সেন্ট্রাল ইনসিওরেন্সের ৫ দশমিক ৬০ শতাংশ, ক্রিস্টাল ইনসিওরেন্সের ৪ দশমিক ৮৭ শতাংশ, সোনারবাংলা ইনসিওরেন্সের ৪ দশমিক ৭৭ শতাংশ কমেছে।