মার্কেন্টাইল ব্যাংক ফাউন্ডেশন মিশন হিউম্যানিটিকে ৫ লাখ টাকা অনুদান দিয়েছে। এ উপলক্ষ্যে সম্প্রতি ব্যাংকের ধানমন্ডির নিজস্ব ভবন ‘এমবিএল সেন্টারে’ আয়োজিত অনুষ্ঠানে মার্কেন্টাইল ব্যাংক কর্তৃপক্ষ মিশন হিউম্যানিটির সাধারণ সম্পাদক কানিজ সুলতানা ও কোষাধ্যক্ষ আসমা নওশেরের হাতে ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে ঐ অনুদানের চেক হস্তান্তর করেন