‘মিস ইউনিভার্স ২০২০’ প্রতিযোগিতার ৬৯তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার কথা ছিল মিথিলার। সে অনুযায়ী মূল প্রতিযোগিতার ওয়েবসাইটে উঠেছিল তার নাম। ভোট দেওয়ারও সুযোগ ছিল। কিন্তু গত সোমবার থেকে তার প্রোফাইল মিস ইউনিভার্সের ওয়েবসাইটে দেখা যাচ্ছে না। এ নিয়ে ‘সাশ ফ্যাক্টর’, ‘মিস ইউনিভার্স আপডেট’ ও ‘পেজেন্ট ফেনাটিক’ পেজগুলোতে বলা হয়েছে, ‘মিস ইউনিভার্সের অ্যাপ থেকে মিস ইউনিভার্স বাংলাদেশকে সরিয়ে দেওয়া হয়েছে।’ তারা পোস্টে মিথিলার বয়স ও যৌন হয়রানি নিয়ে বির্তকের বিষয়টি তুলে ধরেছে।
এ বিষয়ে মিস ইউনিভার্স বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘লকডাউন এবং ভ্রমণ নিষেধাজ্ঞা থাকার কারণে তারা প্রস্তুতি শেষ করতে পারেনি বলে এবারের আসরে বাংলাদেশ থেকে কেউ অংশ নিতে পারছে না।’
