ভারতের রাজধানী দিল্লি থেকে হংকং যাওয়া একটি ফ্লাইটের অন্তত ৪৯ যাত্রীর করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানিয়েছে। নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় ভারত থেকে সব ফ্লাইটের ওপর জরুরি নিষেধাজ্ঞা আরোপ করেছে হংকং কর্তৃপক্ষ।
47 passengers on Vistara flight UK6395 from New Delhi to Hong Kong on April 4th have now tested positive for COVID-19. pic.twitter.com/Mb4wCEPMPl
— 1B002Aaron ???? ???? ???????? (@tripperhead) April 18, 2021
সংবাদ মাধ্যম আল জাজিরা ও টাইমস অব ইন্ডিয়ার বরাতে জাআন যায়, হংকংয়ের যেসব যাত্রীর করোনা শনাক্ত হয়েছে তারা সবাই ভারতীয় বিমান সংস্থা ভিসতারা’র একটি ফ্লাইটে করে গত ৪ এপ্রিল সেখানে যান। এই ঘটনা সামনে আসার পরই সোমবার থেকে ভারত, পাকিস্তান এবং ফিলিপাইন থেকে যাওয়া সব ধরনের ফ্লাইট নিষিদ্ধ করেছে সেখানকার কর্তৃপক্ষ। এই দেশগুলোকে উচ্চ ঝুঁকির দেশ ঘোষণা করেছে তারা।
হংকংয়ে পৌঁছানোর পর যাত্রীদের বাধ্যতামূলকভাবে তিন সপ্তাহের কোয়ারেন্টিনে থাকতে হয়। কোয়ারেন্টিন থেকে বেরিয়ে যাওয়ার ৭২ ঘণ্টা আগে সবারই করোনা পরীক্ষা করা হয়। সেই পরীক্ষাতেই এক ফ্লাইটের ৪৯ যাত্রীর করোনা শনাক্ত হয়।
ইত্তেফাক/এএইচপি
