কালিয়ায় বৃষ্টির অভাবে খেত ফেটে চৌচির

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ২১:২৫

কালিয়া (নড়াইল) সংবাদদাতা

দীর্ঘদিন ধরে কালিয়ায় কাঙ্ক্ষিত বৃষ্টির দেখা মেলেনি। সেই সঙ্গে প্রচণ্ড খরতাপে খেত, খালবিল ও ডোবা-নালার পানি শুকিয়ে পানিশূন্য জলাধারগুলো এখন ফেটে চৌচির হয়ে গেছে। অন্যদিকে ভূগর্ভের পানির স্তর নিচে নেমে গেছে। প্রচণ্ড গরম ও বিশুদ্ধ পানির অভাবে বেড়েছে ডায়রিয়া, সর্দি, জ্বরসহ বিভিন্ন রোগ। কালিয়া হাসপাতালের আবাসিক চিকিত্সক ডা. মো. মাসুম বিল্লাহ বলেন, দীর্ঘ অনাবৃষ্টি ও প্রচণ্ড খরার কারণে ডায়রিয়াসহ বিভিন্ন রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা সুবির কুমার বিশ্বাস বলেছেন, এ বছর খরতাপ ও দীর্ঘদিনের অনাবৃষ্টির কারণে বপনকৃত পাটের বাড়ন্ত কম রয়েছে।