পদ্মায় ধরা পড়ল ৩০ কেজির কাতলা

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ২১:২৫

গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা

গোয়ালন্দের পদ্মা ও যমুনা নদীর মোহনায় ৩০ কেজি ১০০ গ্রাম ওজনের একটি বিশাল আকৃতির কাতলা মাছ ধরা পড়েছে। মঙ্গলবার সকালে দৌলতদিয়া লঞ্চঘাটের উজানে জেলে জয়নাল সরদারের জালে মাছটি ধরা পড়ে। দুপুরে মাছটি দৌলতদিয়া ফেরিঘাটের আড়তে আনলে মাছ ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ৪৮ হাজার ১৬০ টাকায় মাছটি কিনে নেন। মাছ ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, মাছটি ১ হাজার ৭০০ টাকা কেজি দরে বিক্রি করব। এ বিষয়ে গোয়ালন্দ উপজেলা মত্স্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, পদ্মা-যমুনা নদীর মোহনায় এখন প্রায়ই বড় আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে।