কালিহাতীতে অবৈধ পলিথিন কারখানা সিলগালা

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ২১:২৬

কালিহাতী (টাঙ্গাইল) সংবাদদাতা

কালিহাতীতে মঙ্গলবার অবৈধ পলিথিন কারখানা সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে কারখানার ম্যানেজার ও জায়গার মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করেছে। উপজেলার এলেঙ্গা পৌরসভার রৌহা এলাকায় এ অভিযান পরিচালনা করেন কালিহাতী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কামরুল হাসান। তিনি বলেন, টাঙ্গাইলের পরিবেশ অধিদপ্তরের অভিযোগের পরিপ্রেক্ষিতে এই অভিযান চালানো হয়। কারখানার মালিককে না পাওয়ায় ম্যানেজারকে ১০ হাজার টাকা ও জমির মালিককে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া কারখানাটিও সিলগালা করা হয়েছে।