ফেনীতে অস্ত্রসহ যুবক আটক

আপডেট : ২০ এপ্রিল ২০২১, ২১:২৬

ফেনী প্রতিনিধি

ফেনীতে বিদেশি পিস্তল, গুলি ও ম্যাগাজিনসহ মো. সাফায়েত উল্লাহ নামের এক যুবককে আটক করেছে র্যাব। সোমবার রাতে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকা থেকে সাফায়েতকে আটক করা হয়। আটক সাফায়েত উল্লাহ ফেনী সদর উপজেলার ফরহাদনগর ইউনিয়নের নৈরাজপুর গ্রামের মো. ইউসুফের ছেলে।

র্যাব-৭ ফেনী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মো. মাহফুজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।