শ্রীলঙ্কার টেস্ট দল:
দিমুথ করুনারত্নে (অধিনায়ক), লাহিরু থিরিমান্নে, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথুস, দিনেশ চান্দিমাল, পাথুম নিশাঙ্কা, ধনঞ্জয়া ডি সিলভা, নিরোসান ডিকবেলা, রোশেন সিলভা, দাসুন শানাকা, ভানিদু হাসারাঙ্গা, রমেশ মেন্ডিস, প্রাভীন জয়াবিক্রমা, সুরঙ্গা লাকমল, লাহিরু কুমারা, বিশ্ব ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা ও আসিথা ফার্নান্দো।
স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশের মতোই সিরিজ শুরুর আগের দিন টেস্ট দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। গতকাল বিকালে ক্যান্ডিতে অনুষ্ঠেয় দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে স্বাগতিকরা। দলে প্রথমবার ডাক পাওয়া দুই ক্রিকেটার হলেন বাঁহাতি স্পিনার প্রাভীন জয়াবিক্রমা ও বাঁহাতি পেসার দিলশান মাদুশঙ্কা।
দলে আছেন ব্যক্তিগত কারণে ওয়েস্ট ইন্ডিজ সফরের মাঝপথে দেশে ফিরে আসা অভিজ্ঞ অ্যাঞ্জেলো ম্যাথুস। করোনায় আক্রান্ত হয়ে ক্যারিবিয়ান সিরিজ মিস করা লাহিরু কুমারা দলে ফিরেছেন। তবে লঙ্কান দলে চোটাঘাতের প্রভাব রয়েছে বেশ।
চোটের কারণে টপঅর্ডার ব্যাটসম্যান কুশল মেন্ডিস, কুশল পেরেরা নেই দলে। একই কারণে বিবেচনা করা হয়নি পেসার কাসুন রাজিথাকে। ক্যারিবিয়ানে ড্র করা দুই টেস্টের দল থেকে বাদ পড়েছেন দুশমন্থ চামিরা ও লাসিথ এম্বুলদেনিয়া। সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে ছুটি নিয়েছেন পেসার চামিরা। উইন্ডিজ সফরে চোটে পড়া বাঁহাতি স্পিনার এম্বুলদেনিয়া এখনো সুস্থ হয়ে উঠতে পারেননি। মূলত তার জায়গায় ডাক পেয়েছেন ২০ বছর বয়সি জয়াবিক্রমা।
