করোনা আমাদের দেশে ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। যার রোগীদের মধ্যে প্রভাবশালীরা অধিক সুবিধা পেলেও গরিবদের পর্যাপ্ত ও সুষ্ঠু চিকিত্সার অভাব এবং অবহেলার কারণে প্রাণ হারাতে হয়। বাংলাদেশে গরিবদের করোনা চিকিত্সার ক্ষেত্রে পর্যাপ্ত চিকিত্সা তো দূরের কথা, তাদের জন্য অক্সিজেন সিলিন্ডারে অক্সিজেনেরও অভাব দেখা যাচ্ছে। স্বাস্থ্য অধিদপ্তরের উচিত করোনা মোকাবিলায় অধিক তত্পর হয়ে দেশের সর্বস্তরের মানুষকে সেবা প্রদান করা।
তানজিমার রহমান জিতু
চরফ্যাশন, ভোলা
