ইত্তেফাক রিপোর্ট
ঢাকা উত্তর সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করা, লাইসেন্স ছাড়া ও লাইসেন্সের শর্ত ভঙ্গ করে ব্যবসা, মাস্ক না পরা এবং স্বাস্থ্যবিধি না মানার কারণে মোবাইল কোর্টে ১৯টি মামলায় ৯১ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে এ জরিমানা করা হয়। ডিএনসিসি এলাকার ৩ নম্বর অঞ্চলের ১৯ নম্বর ওয়ার্ডে চারটি মামলায় ৭৫ হাজার টাকা, ৯ নম্বর অঞ্চলের ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ডে ১৩টি মামলায় ১০ হাজার ১০০ টাকা এবং ১০ নম্বর অঞ্চলের ৪২ নম্বর ওয়ার্ডে দুইটি মামলায় ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মোট ১৯টি মামলায় আদায়কৃত জরিমানা সর্বমোট পরিমাণ ৯১ হাজার ১০০ টাকা। এ সময় সবাইকে সরকারের নির্দেশনাসহ স্বাস্থ্যবিধিসমূহ যথাযথভাবে মেনে চলার পরামর্শ দেওয়া হয়।
