ময়মনসিংহে হাসপাতালে নতুন তিন আইসিইউ বেড চালু

আপডেট : ২১ এপ্রিল ২০২১, ০৭:৩০

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মঙ্গলবার থেকে নতুন তিনটি আইসিইউ বেড বৃদ্ধি করা হয়েছে। ১ হাজার শয্যার হাসপাতালের ১০টি আইসিইউ বেড ছিল। বর্তমানে ১৩টি বেড হয়েছে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ২৫১টি নমুনা পরীক্ষা করে আট জনের দেহে করোনা শনাক্ত হয়েছেন। এর মধ্যে সদরে পাঁচ জন, নান্দাইল, ভালুকা, গফরগাঁওয়ে এক জন করে শনাক্ত হয়েছেন। জেলায় মোট করোনা আক্রান্ত ৫ হাজার ৪২৬ জন, সুস্থ হয়েছেন ৪ হাজার ৮২৭ জন। হোম আইসোলেশনে আছেন ৪৬৪ জন।

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মো. মহিউদ্দিন খান বলেছেন, এ হাসপাতালে কোভিড ইউনিটে ২১০টি শয্যা থাকলেও আইসিইউ বেড ছিল ১০টি। মঙ্গলবার থেকে আরো তিনটি আইসিইউ বেড চালু হলো। বর্তমানে ১৩টি আইসিইউ বেড হয়েছে।

ইত্তেফাক/এএএম