করোনাভাইরাসে আক্রান্ত ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের দ্রুত সুস্থতা কামনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
গতকাল মঙ্গলবার (২০ এপ্রিল) এক টুইটে পাকিস্তানের প্রধানমন্ত্রী লিখেন, ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের কোভিড-১৯ থেকে দ্রুত সুস্থতা কামনা করছি।
দিল্লির এইমস হাসপাতালে চিকিৎসাধীন আছেন মনমোহন সিং। ভারতের বিশেষজ্ঞ চিকিৎসক দলের পর্যবেক্ষণ রয়েছেন এই কংগ্রেস নেতা। তার অবস্থা স্থিতিশীল রয়েছে।
গত শনিবার ভারতের করোনা পরিস্থিতি নিয়ে বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কয়েকদফা পরামর্শ দিয়ে একটি চিঠি লিখেছিলেন মনমোহন সিং।
চিঠিতে তিনি লিখেন, সরকার যদি বেশি সংখ্যক মানুষকে ভ্যাকসিন দিতে চায়, তাহলে এখন থেকেই ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থাগুলোকে নির্দিষ্ট সময়ের আগে ভ্যাকসিন ঠিকমতো পৌঁছে দেয়ার নির্দেশনা দিতে হবে। পাশাপাশি ভারতব্যাপী ভ্যাকসিনের বণ্টন যাতে ঠিকভাবে হয়, সেটিও দেখতে হবে।
Wishing ex Indian PM Manmohan Singh a speedy recovery from Covid 19.
— Imran Khan (@ImranKhanPTI) April 20, 2021
ইত্তেফাক/টিআর
