আপনার রাশিফল

আপডেট : ২১ এপ্রিল ২০২১, ২০:১৮

মুহম্মদ আনিসুল হক

২২ এপ্রিল ২০২১ খ্রিষ্টাব্দ, বৃহস্পতিবার

আজ ৯ বৈশাখ ১৪২৮ বঙ্গাব্দ এবং ৯ রমজান ১৪৪২ হিজরি। নৈসর্গিক রাশিচক্রে রবি আজ বৃষ রাশিতে অবস্থান করছে। আজ সূর্যোদয় ৫টা ৪৩ মিনিটে এবং সূর্যাস্ত ৬টা ২৬ মিনিটে। আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি বৃষ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ৪। আপনার ওপর প্রভাবকারী গ্রহ: শুক্র ও ইউরেনাস। আপনার শুভ সংখ্যা: ৪ ও ৬। শুভ বার: শুক্র ও রবি। শুভ রত্ন: হীরা ও গার্নেট। জেনে নিন আজকে আপনার রাশিতে কী আছে—

মেষ রাশি (২১ মার্চ-২০ এপ্রিল)

অসুস্থ মায়ের আরোগ্য লাভ হতে পারে। বিদ্যার্থীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। পড়াশোনায় মন বসাতে চেষ্টা করুন। সন্তানের প্রতি খেয়াল রাখুন। ধর্মীয় কাজে আনন্দ পাবেন।          

বৃষ রাশি (২১ এপ্রিল-২০ মে) 

অসুস্থ মায়ের যথাযথ চিকিত্সার ব্যবস্থা করুন। আপনজনদের কারো সঙ্গে মতানৈক্য জড়াবেন না। গলায় কোনো সমস্যা অনুভব করতে পারেন। ঠান্ডা সম্পর্কে সতর্ক থাকুন।

মিথুন রাশি (২১ মে-২০ জুন)

অধীনস্থদের কাজে লাগাতে চেষ্টা করুন। প্রাপ্ত তথ্য ভালোভাবে যাচাই করে নিন। আত্মীয়দের সঙ্গে যোগাযোগ হতে পারে। প্রয়োজনে প্রতিবেশীদের সহযোগিতা পেতে পারেন।

কর্কট রাশি (২১ জুন-২০ জুলাই)

শরীর মোটামুটি ভালো থাকতে পারে। মূল্যবোধ বজায় রাখুন। পড়াশোনায় আনন্দ পাবেন। প্রদত্ত প্রতিশ্রুতি রক্ষার চেষ্টা করুন। পাওনা টাকা আদায়ের জন্য তাগাদা দিন ।

সিংহ রাশি (২১ জুলাই-২১ আগস্ট)

কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। জ্ঞাতিশত্রু সম্পর্কে সতর্ক থাকুন। ব্যক্তিত্ব বিকাশের সুযোগ পেতে পারেন। অসুস্থদের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে।

কন্যা রাশি (২২ আগস্ট-২২ সেপ্টেম্বর)

বড় ভাইবোনদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখুন। কোনো পূর্বকর্মের ফল ভোগ করতে পারেন। অকারণ ব্যয় পরিহার করুন। দূরে কোথাও যাত্রা হতে পারে। গোপন শত্রু সম্পর্কে সতর্ক থাকুন।

তুলা রাশি (২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর)

অসুস্থ পিতার প্রতি খেয়াল রাখুন। ট্রেড ইউনিয়ন কর্মীদের জন্য সময় অনুকূল থাকতে পারে। আর্থিক দিক মোটামুটি ভালো থাকতে পারে। পেশাগত ব্যাপারে যোগাযোগ চালিয়ে যান।

বৃশ্চিক রাশি (২৩ অক্টোবর-২১ নভেম্বর)

আধ্যাত্মিকতার প্রতি অনুরাগবোধ করতে পারেন। সামাজিক কাজে অংশ নিলে সাফল্য লাভের সম্ভাবনা আছে। কর্মপরিবেশ মোটামুটি অনুকূল থাকতে পারে। পিতৃস্বাস্থ্য ভালো যাবে।

ধনু রাশি (২২ নভেম্বর-২০ ডিসেম্বর)

অতীন্দ্রিয় শাস্ত্রের প্রতি আগ্রহবোধ করতে পারেন। জ্ঞানস্পৃহা বাড়বে। জীবনকে অর্থবহ করার চেষ্টা করুন। তীর্থযাত্রা হতে পারে। পেশাগত দিক মোটামুটি ভালো থাকবে।

মকর রাশি (২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি)

অপরের প্রতি সদাচরণ করার চেষ্টা করুন। বিক্রি-বাণিজ্যে লোকসানের আশঙ্কা আছে। ঝুঁকিপূর্ণ বিনিয়োগ পরিহার করুন। জৈবিক কামনা-বাসনাকে সংযত রাখুন।

কুম্ভ রাশি (২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি)

শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। প্রয়োজনে চিকিত্সকের পরামর্শ নিন। কোনো ঘনিষ্ঠ বন্ধুর সহযোগিতা পেতে পারেন। আপনজন কেউ শত্রুতা করতে পারে।

মীন রাশি (১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ)

পড়াশোনার প্রতি মন বসাতে চেষ্টা করুন। শত্রুরা ক্ষতি করার চেষ্টা করতে পারে। শত্রু সম্পর্কে সতর্ক থাকুন। শরীর খুব একটা ভালো নাও থাকতে পারে। অবহেলা না করে যথাযথ চিকিত্সা নিন।