আমিরের প্রডাকশনে সানা!

আপডেট : ২১ এপ্রিল ২০২১, ২১:১৪

 বিনোদন ডেস্ক

নিজের নতুন সিনেমা ‘লাভ হোস্টেল’ ও ‘মিনাক্ষী সুন্দরীশ্বরী’ নিয়ে বর্তমানে ব্যস্ত সময় কাটছে বলিউড অভিনেত্রী সানা মালহোত্রার। এছাড়া ক’দিন আগেই ওটিটি প্লাটফর্মে মুক্তি পায় তার ‘পেগ্লেইট’ সিনেমাটি। এতে তিনি সদ্য স্বামী প্রয়াত এক নারীর চরিত্রে অভিনয় করেছেন। স্বামীর অবর্তমানে সংসারে হাল ধরা হার না মানা এক নারীর চরিত্রে তার অনবদ্য অভিনয় বেশ প্রশংসা কুড়িয়েছে ভক্ত থেকে শুরু করে সিনেবোদ্ধাদের। আর এরইমাঝে এতুন এক খবরে শিরোনামে এলেন সানা। সম্প্রতি সানা ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। ভিডিওটিতে দেখা যাচ্ছে, যে গানের সঙ্গে তিনি নাচছেন সেই গানটি আমির খানের ‘লগন’ সিনেমার ‘রাধা ক্যায়ছে না জালে’ গানের সঙ্গে হুবহু মিল রয়েছে। আর এতে ভিডিওটি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। অনেকেই বলছেন, আমির খানের গানটি নতুন করে সামনে আনতে দারুণ দক্ষতার পরিচয় দিয়েছেন সানা। আবার অনেকে বলছেন, এই গানের মাধ্যমে আমির খানের সঙ্গে নতুন কিছু করার ঈঙ্গিত দিচ্ছেন তিনি! তবে চারদিকে এমন নানা জল্পনা-কল্পনা চললেও এ নিয়ে কোনো মন্তব্য করেননি এই অভিনেত্রী। নতুন কোনো চমক লাগা খবরে তাদের দেখা যাবে কি-না এমন প্রশ্নের উত্তরের জন্য হয়তো আরো কিছুদিন অপেক্ষায় থাকতে হবে বলিপ্রেমীদের।