রাজারহাটে ধানখেতে নেক ব্লাস্ট রোগ

আপডেট : ২১ এপ্রিল ২০২১, ২১:৩৩

রাজারহাট (কুড়িগ্রাম) সংবাদদাতা

রাজারহাটে বোরোখেতে নেক ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। এতে বিপাকে পড়েছেন চাষিরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, আগাম জাতের ব্রি-ধান ২৮ জাতের খেত এ রোগে আক্রান্ত হয়েছে। এতে শিষের গোড়ায় কালো দাগ হয়ে পুরো শিষ চিটা হয়ে যাচ্ছে। চাষি বাবলু মিয়া জানান, তার ৩৫ শতক জমির ধান এ রোগে আক্রান্ত হয়েছে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সম্পা আকতার জানান, আগাম জাতের কিছু ব্রি-২৮ জাতের ধানখেতে এ রোগ ছড়িয়েছে। সময়মতো বালাইনাশক প্রয়োগ করলে এ রোগ ঠেকানো সম্ভব।