রৌমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
রৌমারীতে বাড়ি বাড়ি গিয়ে গাছ চেরাই করে দিচ্ছে ভ্রাম্যমাণ করাতকল। বুধবার উপজেলার বাগুয়ারচর গ্রামে গিয়ে এমন চিত্র দেখা যায়। চারটি চাকা লাগান শ্যালোমেশিন দিয়ে গাড়ি তৈরি করে তার ওপর করাতকল স্থাপন করে গাছ চেরাই করা হচ্ছে। কলটির মালিক মো. দুলু মিয়া বলেন, ১০০ বা তার বেশি সেন্টিমিটার কাঠ হলেই আমরা সেই গ্রামে গিয়ে গাছ চেরাই করে দিয়ে আসি। স্থানীয় রাশেদুল, নজরুল, হাবিবুরসহ একাধিক বাসিন্দা জানান, যোগাযোগ করলেই তারা এসে কাঠ চেরাই করে দিয়ে যায়।
