ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
ত্রিশালের মৃতশিল্প এখন প্রায় বিলুপ্তির পথে। কালের আবর্তনে মাটির জিনিসের চাহিদা কমে যাওয়ায় কদর ফুরিয়েছে মৃতশিল্পীদের। উপজেলার অধিকাংশ কুমারপাড়ায় নেই কুমারদের ব্যস্ততা। অভাব অনটনে পৈতৃক পেশা ছেড়ে অনেকেই অন্য পেশা বেছে নিয়েছে। উপজেলার বৈলর পালপাড়া গ্রামের সূর্য রানী পাল (৩৫) জানান, তাদের পূর্ব পুরুষরা সবাই এই পেশায় নিয়োজিত ছিল। এটা তাদের জাত ব্যবসা হলেও অনেকে এ ব্যবসা ছেড়ে অন্য ব্যবসা ধরেছেন। এর কারণ জানতে চাইলে তিনি জানান, এঁটেল মাটি এখন টাকায় কিনতে হয়। তাছাড়া জ্বালানির মূল্য বেড়েছে। এতো পরিশ্রমের পরও লাভ কম।
