গৃহবধূর লাশ উদ্ধার

আপডেট : ২১ এপ্রিল ২০২১, ২১:৩৬

রাজিবপুর (কুড়িগ্রাম) সংবাদদাতা

রাজিবপুরে মঙ্গলবার রাতে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের নাম রিনা খাতুন (২৯)। উপজেলার রাজিবপুর ইউনিয়নের করাতিপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। রিনা খাতুন ঐ গ্রামের দিনমজুর ফরমান আলীর স্ত্রী। ফরমান আলী বেশ কিছুদিন যাবত্ ধান কাটার কাজে কুমিল্লায় রয়েছেন। রাজিবপুর থানার ওসি নবিউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লাশ ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম পাঠানো হয়েছে। এ ব্যাপারে প্রাথমিকভাবে রাজিবপুর থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।