মীর্জাগঞ্জ (পটুয়াখালী) সংবাদদাতা
মীর্জাগঞ্জে বুধবার সকালে জাটকা ইলিশ বিক্রির অভিযোগে তিন মাছ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মাছ ব্যবসায়ী মো. হারুন, মো. মনির ও সোহরাব হোসেনকে ২০০ টাকা করে মোট ৬০০ টাকা জরিমানা করা হয়। উপজেলা সদরের সুবিদখালী মাছ বাজারে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রায়হান উজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র মত্স্য কর্মকর্তা মো. তানজিমুল ইসলাম ও পুলিশ সদস্যরা।
