ক্যাপশন নিউজ

আপডেট : ২১ এপ্রিল ২০২১, ২১:৩৮

বিআরবি হসপিটালস লিমিটেড ৭ম বর্ষে পদার্পণ করল ২১ এপ্রিল। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে হাসপাতাল ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সব সেবাগ্রহীতা ও শুভানুধ্যায়ীদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন  জানান । বিআরবি হাসপাতালের ব্যবস্থাপনা কর্তৃপক্ষ হাসপাতালের উত্তরোত্তর সাফল্য কামনা করে সবার কাছে দোয়া ও সহযোগিতা চান। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা এ কে এম শামসুল আরেফিন, পরিচালক, মেডিক্যাল সার্ভিস ডা. মো. মনসুর আলী ও অন্যান্য বিভাগের বিভাগীয় প্রধানসহ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ