ইত্তেফাক রিপোর্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৩০টির বা ৩৬ দশমিক ৭২ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এদিন কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে একটিভ ফাইন কেমিক্যালের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, মঙ্গলবার একটিভ ফাইনের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৪ দশমিক ১০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৫ দশমিক ৫০ টাকায়। অর্থাত্ আজ কোম্পানিটির শেয়ার দর ১ দশমিক ৪০ টাকা বা ৯ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে একটিভ ফাইন ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে আসে। ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে ঢাকা ইনসিওরেন্সের ৯ দশমিক ৮৬ শতাংশ, অগ্রণী ইনসিওরেন্সের ৯ দশমিক ৮৪ শতাংশ, ইন্দো-বাংলা ফার্মার ৯ দশমিক ২৭ শতাংশ, প্রগতি ইনসিওরেন্সের ৮ দশমিক ৫৭ শতাংশ, ক্রিস্টাল ইনসিওরেন্সের ৮ দশমিক ৫৪ শতাংশ, বিডি থাইয়ের ৭ দশমিক ৯৪ শতাংশ, এশিয়া প্যাসিফিক জেনারেল ইনসিওরেন্সের ৭ দশমিক ৮০ শতাংশ, জিকিউ বলপেনের ৭ দশমিক ৩২ শতাংশ এবং ইসলামি ইনসিওরেন্সের শেয়ার দর ৬ দশমিক ১৮ শতাংশ বেড়েছে।
