আজ আন্তজার্তিক ধরিত্রী দিবস। পৃথিবীকে বসবাসযোগ্য করে গড়ে তোলার জন্যই এই দিবস পালন করা হয়ে থাকে। বর্তমান সময়ে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হচ্ছে। যা এই পৃথিবীর সমস্ত জড় ও জীবের জন্য হুমকিস্বরূপ। বর্তমানে এই পরিবেশদূষণকে বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়ে থাকে। গত শতকের মাঝামাঝি সময় থেকে পৃথিবী অধিক হারে দূষিত হচ্ছে। উন্নত বিশ্বের দেশগুলো বরাবরই এই দূষণের জন্য দায়ী। এজন্য সমুদ্র উপকূলবর্তী দেশগুলো তার অস্তিত্ব নিয়ে টানাপড়েনে পড়তে হচ্ছে। পরিবেশ রক্ষার উদ্যোগে ধরিত্রী দিবস পালন করা হয়। সর্বপ্রথম ১৯৭০ সালে দিবসটি পালন করা হয়েছিল। মার্কিন সিনেটর গেলর্ড নেলসন এই দিবস প্রচলন করেন। ১৯৭০ সালের ২২ এপ্রিল প্রায় বিশ লাখ আমেরিকান বিভিন্ন কর্মসূচি পালনের মাধ্যমে দিনটি উদযাপন করেছিলেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ব্যাপক আকারে ধরিত্রী দিবস পালন করা হয়। তাদের মূল লক্ষ্যই ছিল পরিবেশদূষণ এবং এর ক্ষতিকর দিকগুলো উপস্থাপন করা। ২০২১ সালে বিশ্বে অসাম্প্রদায়িকভাবে পালিত দিবসটির ৫০ বছর পূর্তি। সবার উচিত পরিবেশকে বসবাস উপযোগী করে তুলতে নিজ নিজ জায়গা থেকে কাজ করে যাওয়া। সচেতন থাকতে হবে যেন সব রকম দূষণ কমিয়ে আমরা পরিবেশকে স্বাস্থ্য উপযোগী করে তুলতে পারি।
মো. মোহাইমিনুল
শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা
