স্নাতক পর্যায়ে সমাজকর্ম বিভাগকে গুরুত্ব দিনস্নাতক পর্যায়ে সমাজকর্ম বিভাগকে গুরুত্ব দিন

আপডেট : ২১ এপ্রিল ২০২১, ২১:৫৫

ভর্তি পরীক্ষার কঠিন প্রতিযোগিতার ধাপ পার করার পরপরই অনেকে সিদ্ধান্তহীনতায় ভোগেন উচ্চশিক্ষার বিষয় নির্বাচনের ক্ষেত্রে। বিভাগ নির্বাচনে প্রাধান্য পায় ইংরেজি কিংবা অর্থনীতির মতো বহুকাঙ্ক্ষিত বিভাগগুলো। সমাজকর্মের স্থান হয় পছন্দের তালিকার শেষের দিকে। একটি প্রচলিত ধারণা রয়েছে যে সমাজকর্ম নিম্নমানের বিষয়গুলোর মধ্যে একটি। সমাজকর্মের নাম শুনলেই কেউ কেউ প্রথমেই ভেবে নেন এটি তো মেয়েদের সাবজেক্ট। অথচ বিষয় হিসেবে সামাজিক বিজ্ঞানের সাবজেক্টগুলোর মধ্যে সমাজকর্ম যথেষ্ট বিজ্ঞানসম্মত ও উন্নত। এটি একটি তাত্ত্বিক গবেষণামূলক প্রায়োগিক বিষয়, যার মধ্যে মানুষের জীবন ও সমাজের সমস্যা সমাধানের বিষয়বস্তু অন্তর্ভুক্ত রয়েছে। সমাজকর্ম বিষয়ে সাইকোলজি, ফিজিওলজি, হেলথ, ইত্যাদি বৈচিত্র্যপূর্ণ বিষয় বিশেষভাবে অন্তর্ভুক্ত থাকে। এই বিষয়ে উচ্চশিক্ষায় শিক্ষিত হয়ে যথেষ্ট ভালো করার সুযোগ রয়েছে দেশে কিংবা দেশের বাইরে। তাছাড়া একজন গবেষণানির্ভর ও প্রায়োগিক দক্ষতায় দক্ষ সমাজকর্মী হিসেবে গড়ে উঠতে উচ্চশিক্ষায় সমাজকর্মকে বেছে নেওয়ার বিকল্প নেই। শিল্প বিপ­বোত্তর সমাজব্যবস্থার বিশৃঙ্খল সামাজিক পরিস্থিতিকে বিজ্ঞানসম্মত চিন্তাধারার মাধ্যমে নিয়ন্ত্রণ করতে সমাজকর্ম অতি আবশ্যক এবং একজন যোগ্য সমাজকর্মী গড়ে উঠবে তখনই যখন সমাজকর্মকে উচ্চশিক্ষায় গুরুত্বের সঙ্গে গ্রহণ করা হবে। তাই বৈজ্ঞানিক জ্ঞাননির্ভর সমাজকর্মকে স্নাতক পর্যায়ের বিভাগ নির্বাচনে গুরুত্ব দিন।

তানভীন ফাতেমা তাসফী

চর জাঙ্গালিয়া, কমলনগর, লক্ষ্মীপুর