তিন ফরম্যাটে সেরা তামিম

আপডেট : ২১ এপ্রিল ২০২১, ২২:১৪

স্পোর্টস রিপোর্টার

আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাটে দেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহকের রেকর্ডটা তামিম ইকবালের দখলেই ছিল। সর্বশেষ সিরিজে টেস্টে মুশফিকুর রহিম তাকে টপকে গিয়েছিলেন। সাদা পোশাকে সর্বোচ্চ রানের রেকর্ড হাত বদলের পালা চলছেই তামিম-মুশফিকের মধ্যে। গতকাল ক্যান্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৯০ রানের ইনিংস খেলেছেন তামিম। ১০ রানের জন্য ক্যারিয়ারের ১০ম সেঞ্চুরি বঞ্চিত হলেও তিন ফরম্যাটে বাংলাদেশের সেরা ব্যাটসম্যানের রেকর্ডটা আবারও নিজের দখলে নিয়েছেন এ বাঁহাতি ওপেনার।

গতকাল দিনের খেলা শেষে তামিমের টেস্টে সংগ্রহ এখন ৪ হাজার ৫৯৮ রান। ৪ হাজার ৫৩৭ রান নিয়ে দ্বিতীয় স্থানে

মুশফিক। যদিও ক্যান্ডিতে এখনও ব্যাটিংয়ের অপেক্ষায় আছেন মুশফিক। তার চেয়ে ৬১ রানে এগিয়ে তামিম।

ওয়ানডেতে ৭ হাজার ৪৫২ রান নিয়ে শীর্ষে তামিম। এখানে অবশ্য সাকিব আল হাসান দ্বিতীয় (৬, ৪৩৬ রান) ও মুশফিক তৃতীয় স্থানে (৬, ৩৪৪ রান)। টি-২০ তে ১ হাজার ৭০১ রান নিয়ে প্রথম স্থানে তামিম। এ ফরম্যাটে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পরের চারটি স্থানে আছেন সাকিব, মাহমুদউল্লাহ, মুশফিক ও সৌম্য সরকার।