শোক সংবাদ

আপডেট : ২১ এপ্রিল ২০২১, ২২:১৭

শাহ্ নূর উন নবী আল কামাল আযাদ

লালমনিরহাটের পাটগ্রাম আদর্শ কলেজের অধ্যক্ষ শাহ্ নূর উন নবী আল কামাল আযাদ (৫৬) গত মঙ্গলবার রংপুরের পপুলার ডায়াগনস্টিক সেন্টারে চিকিত্সাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি.... রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তিনি লালমনিরহাট জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি, মুক্তিযুদ্ধের সংগঠক ও সংসদ সদস্য মুক্তিযোদ্ধা প্রয়াত আবুল হোসেন এমপির জামাতা। গতকাল বুধবার পাটগ্রাম টি.এন স্কুল অ্যান্ড কলেজ মাঠে এবং গ্রামের বাড়ি জোংড়া ইউনিয়ন পরিষদ মাঠে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য মোতাহার হোসেন এমপি ও পাটগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রুহুল আমীন বাবুল এবং প্রেসক্লাব পাটগ্রামের সভাপতি ও সম্পাদক গভীর শোক প্রকাশ করে।