সাভারে আল আমিন হত্যার প্রধান আসামি গ্রেফতার

আপডেট : ২১ এপ্রিল ২০২১, ২২:৩২

ইত্তেফাক রিপোর্ট

সাভারে চাঞ্চল্যকর আল আমিন হত্যা মামলার প্রধান আসামি দেওয়ান তৌহিদ হোসেন পিয়ালকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল  বিষয়টি নিশ্চিত করেছে তারা। মঙ্গলবার রাতে সাভারের আনন্দপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। পিয়াল ধামরাই উপজেলার দেওয়ান আক্তার হোসেনের ছেলে।  র্যাব-৪ জানায়, গত ১৩ এপ্রিল সাভারের ব্যাংক কলোনি এলাকায় আল আমিনকে ধারাল অস্ত্র দিয়ে আঘাত করে তার মোবাইল ফোনসেট ছিনিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিত্সক আল আমিনকে মৃত ঘোষণা করেন। সাভার মডেল থানায় মামলা দায়ের হলে পুলিশ ও র্যাব তদন্ত শুরু করে।  র্যাব-৪-এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান  বলেন, আসামি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।  তাকে সাভার মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।