দোহার-নবাবগঞ্জ (ঢাকা) সংবাদদাতা
নবাবগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য সালমান এফ রহমানের নিজস্ব অর্থায়নে রোজাদারদের মধ্যে ১ হাজার ৮০০ কেজি খেজুর বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলা চেয়ারম্যানের বাংলোয় ইউনিয়নভিত্তিক এসব খেজুর বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন—নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু। উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ এম সালাউদ্দিন মনজুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক মিজানুর রহমান ভুঁইয়া কিসমত, যুগ্ম-আহ্বায়ক দেওয়ান আওলাদ হোসেন, ড. মো. শাফিল উদ্দিন মিয়া, ইঞ্জিনিয়ার আরিফুর রহমান শিকদারসহ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
