অবৈধ উপায়ে তুরস্ক ও ইউরোপের দেশগুলোতে যাওয়ার পথে ইরানের তাফতান সীমান্ত এলাকা থেকে ২০৩ জন পাকিস্তানিকে গ্রেফতার করা হয়েছে। বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে দেশটির নিরাপত্তা বাহিনী তাদের গ্রেফতার করেছে বলে জানা যায়।
পাকিস্তান সংবাদ মাধ্যম ডনের বরাতে জানা যায়, মঙ্গলবার (২০ এপ্রিল) বিবৃতির মাধ্যমে ইরানি কর্তৃপক্ষ জানায়, বিভিন্ন জায়গা থেকে অবৈধ পাকিস্তানিদের আটক করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এ সময় তারা কোনো বৈধ কাগজ দেখাতে পারেনি। এদের মধ্যে ১৩০ জন পাঞ্জাব, ৩৩ জন খাইবারপাখতুন, ২৪ জন বেলুচিস্তান ও ১৫ জন পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীরের বাসিন্দা।
যেসব পাকিস্তানি নাগরিককে আটক করা হয়েছে, তারা মূলত অবৈধ উপায়ে তুরস্ক ও ইউরোপের দেশগুলোর উদ্দেশে যাত্রা করছিল। ভালো আয় ও উন্নত জীবন অর্জনের জন্যই এমনটি করার চেষ্টা করেছেন তারা।
ইত্তেফাক/এএইচপি
