রিয়াদ-বাংলাদেশ আন্তর্জাতিক ইংলিশ স্কুল ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান মেলা ২০১৯ অনুষ্ঠিত হয়েছে। মেলার উদ্ভোধন করেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের উপ মিশন প্রধান ডক্টর মোঃ নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন রিয়াদ বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক মিনিস্টার ডক্টর মোঃ আবুল হাসান, স্কুলের চেয়ারম্যান ডক্টর শেখ মোহাম্মদ আহসানুল হক, ট্রেজারার ও পরিচালক ডক্টর মনজ কুমার দত্ত, ক্রীড়া ও সাংস্কৃতিক পরিচালক ডক্টর মাহমুদ উজ জামান এবং স্কুলের প্রিন্সিপাল বজলুর রশিদ।
বিজ্ঞান মেলার বিচারক হিসাবে উপস্থিত ছিলেন কিং সাউদ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মোঃ রেজাউল করিম মিলন ও প্রফেসর গোলাম মোহাম্মদ।
আরও পড়ুন: দক্ষিণ আফ্রিকায় গুলিবিদ্ধ আরো এক বাংলাদেশির মৃত্যু
শিক্ষক, শিক্ষার্থী, অবিভাবক, সামাজিক, সাংস্কৃতিক ব্যক্তিরা বিজ্ঞান মেলা ঘুরে দেখেন। মেলায় আগত সকলের প্রত্যাশা এ জাতীয় বিজ্ঞান মেলা আগামীতে আরো বেশি করে এবং উন্মুক্ত পরিবেশে আয়োজন করবেন কর্তৃপক্ষ।
ইত্তেফাক/আরকেজি

