ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
ভূঞাপুরের ফলদা ইউনিয়নের ফলদা দক্ষিণ পাড়ায় দীর্ঘদিন ধরেই রাস্তা ছাড়া ফসলি জমির মধ্যখানে দাঁড়িয়ে আছে একটি ব্রিজ। এছাড়াও দিঘুলিয়াপাড়ায় আরেকটি ব্রিজ রাস্তা ছাড়াই দাঁড়িয়ে আছে। সরেজমিন ঘুরে এমনটাই দেখা গেছে। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ২০১৪-২০১৫ অর্থবছরে নির্মাণ হওয়া ব্রিজটির দুই পাশে এখনো কোনো রাস্তা নির্মাণ হয়নি। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. জহুরুল ইসলাম বলেন, দ্রুতই রাস্তা তৈরির কাজ শুরু করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা. ইশরাত জাহান বলেন, বিষয়টি জানা নেই। ব্রিজটি দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
